রাজধানী
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী ও তিন সন্তান দগ্ধ
রাজধানীর সূত্রাপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) ভোররাতে বিস্ফোরণের পর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন- ৩৫ বছর বয়সী রিপন, তার স্ত্রী ২৮ বছরের চাঁদনী এবং তাদের তিন সন্তান—১৪ বছরের রোকন, ২২ বছরের তামিম এবং এক বছরের শিশু আয়েশা।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধ পাঁচজনেরই শরীরের বেশ বড় অংশ পুড়ে গেছে এবং তাদের অবস্থা সংকটাপন্ন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে গ্যাস লিক করে জমে থাকা গ্যাসে কোনোভাবে আগুন ধরে গিয়ে এই বিস্ফোরণ ঘটে।