রাজধানী

রাজধানীর শেওড়াপাড়ায় ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৬:৩৬ পিএম

রাজধানীর শেওড়াপাড়ায় ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুরের শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগা ভবনটিতে ফ্যামিলি অ্যাপার্টমেন্ট এবং নিচতলায় একটি মার্কেট রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় ফায়ার সার্ভিস সতর্কভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।