রাজধানী

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০১:০৮ পিএম

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে আগুন লাগে। এক ঘণ্টার কিছু বেশি সময় পর বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সকাল ১০টায় সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার খবর আসে। ১০টা ৩ মিনিটে ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায়। এরপর একে একে ১১টি ইউনিট সেখানে গিয়ে কাজ করছে। বেলা ১১টার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
 
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, আগুনের ভয়াবহতা দেখে আশেপাশর ফায়ার স্টেশন থেকে ইউনিট আনা হয়। আগুন এখন নিয়ন্ত্রণে। আগুনের প্রাথমিক কারণ জানা যায়নি। কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটাও এখনো জানা যায়নি।
 
মার্কেটে ফায়ার সেফটি নাই উল্লেখ করে তিনি বলেন, ‘এই ভবন এর আগে আগুনের জন্য ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছিল ফায়ার সার্ভিস থেকে। অগ্নি নির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না।’