রাজধানী

ধানমণ্ডি ৩২-এ ‘ভাইরাল সিদ্দিক’কে গণপিটুনি (ভিডিও)


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৪:২৩ পিএম

ধানমণ্ডি ৩২-এ ‘ভাইরাল সিদ্দিক’কে গণপিটুনি (ভিডিও)
ভাইরাল সিদ্দিক’কে গণপিটুনি। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নিজেকে কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, আবার কখনো অন্য রাজনৈতিক দলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে আলোচনায় আসা 'ভাইরাল সিদ্দিক' এবার ধানমণ্ডি ৩২ নম্বরে গণপিটুনির শিকার হয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে ধানমণ্ডি ৩২ নম্বরে আসার পর তাকে ধাওয়া দেন সেখানকার উপস্থিত রাজনৈতিক নেতকর্মীরা। পরে সেখানে তাকে মারধর করা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সিদ্দিককে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

পরে সাংবাদিকদের সিদ্দিক বলেন, ‘আমি শ্রদ্ধা জানাতে আসিনি। আমি বিএনপি করি। ৩২ নম্বর ভাঙছি। আমাকে মারছো কেন?’

তবে ঘটনার সময় সিদ্দিকের সঙ্গে থাকা ফয়সাল আহমেদ নামের এক ব্যক্তি বলেন, ‘সিদ্দিক ভাই মোটরসাইকেলে যাচ্ছিলেন, হঠাৎ ৩২ নম্বরে থামলে কিছু যুবক তাকে ঘিরে ধরে মারধর করে। কেউ কেউ নিজেরাই ভাইরাল হওয়ার চেষ্টা করেছে।’

উল্লেখ্য, বিভিন্ন সময় সিদ্দিককে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে দেখা গেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বক্তব্যে তিনি নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেন। একাধিক ভিডিওতে তাকে বিএনপি ও ছাত্রদলের সমাবেশেও অংশ নিতে দেখা গেছে। গত বছর ধানমণ্ডি ৩২-এর সামনে ‘বাড়ি ভাঙা’ সংক্রান্ত বক্তব্য দিয়েও তিনি সমালোচনার মুখে পড়েন।