রাজধানী

ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর হাজেরা খাতুন গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পিএম

ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর হাজেরা খাতুন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সংরক্ষিত নারী আসনের সাবেক কাউন্সিলর এবং মহিলা আওয়ামী লীগের নেত্রী হাজেরা খাতুন ওরফে নার্গিসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহজাদপুরের আজমেরী এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "হাজেরা খাতুনের বিরুদ্ধে আইনি অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি থানায় রয়েছেন।"

উল্লেখ্য, হাজেরা খাতুন ২০২৪ সালের ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত ০১, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। দীর্ঘদিন ধরেই তিনি মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে সক্রিয় দায়িত্ব পালন করে আসছিলেন।