রাজধানী

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২২৭০ মামলা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২২৭০ মামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২২৭০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে মামলার পাশাপাশি ৩৮৭টি গাড়ি ডাম্পিং এবং ৯২টি গাড়ি রেকার করা হয়।

বুধবার ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলমান থাকবে।