রাজধানী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন প্রশাসক মাহমুদুল হাসান
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।
সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ (ক)-এর উপধারা (৩) অনুযায়ী, মো. মাহমুদুল হাসান ডিএসসিসির মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান দায়িত্বের পাশাপাশি এ দায়িত্বও পালন করবেন এবং বিধি অনুযায়ী দায়িত্ব ভাতা পাবেন।
এর আগে গত ২৯ অক্টোবর ডিএসসিসির প্রশাসক হিসেবে দায়িত্বে থাকা মো. শাহজাহান মিয়াকে অব্যাহতি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।