রাজধানী
ধানমন্ডিতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ, পুলিশের পিকআপে হামলা
ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ও পুলিশের পিকআপ ভ্যানে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমণ্ডি-২৭ নম্বরে মিনাবাজারের গলির পাশে হঠাৎ দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকার মিরপুর সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিউমার্কেটের দিক থেকে আসা পুলিশের একটি পিকআপ ও একটি মাইক্রোবাস নিউ মডেল ডিগ্রি কলেজের বিপরীত পাশে পৌঁছালে বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দুটি গাড়ির জানালার কাচ ভেঙে যায়। তবে কোনো পুলিশ সদস্য আহত হননি।
রাজধানী নিয়ে আরও পড়ুন