রাজধানী
ঢাকায় দিনভর শুষ্ক আবহাওয়া, কমতে পারে তাপমাত্রা
ঢাকা শহরের আকাশ মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারাদিনের আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরের দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা আগের দিনের তুলনায় কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে।
এদিকে সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে—আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।