রাজধানী

শাহবাগে বিএমইউয়ে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

শাহবাগে বিএমইউয়ে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের ব্লক-এ ৪র্থ তলায় আগুন লাগে। সকাল ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর আসে, যা দ্রুত ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অফিসার রাশেদ বিন খালেদ জানান, বেলা ১১টা ৩২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এ পর্যন্ত কোন হতাহত বা আটকে পড়ার খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, হঠাৎ করে শাহবাগের ফুটওভার ব্রিজের পাশ থেকে হাসপাতালের ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং পরিস্থিতি স্থিতিশীল করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি।