রাজধানী

সচিবালয়ের নতুন ভবনের ১০ম তলায় আগুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:৩০ পিএম

সচিবালয়ের নতুন ভবনের ১০ম তলায় আগুন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ের নতুন ভবন (১ নম্বর ভবন) থেকে হঠাৎ আগুনের ধোঁয়া দেখা যাওয়ায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (৩০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভবনটির ১০ম তলায় এ ঘটনা ঘটে।

সচিবালয়ের ভবন থেকে নেমে আসা প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ১০ম তলায় ফায়ার হুইসেল বাজতে শুরু করে এবং ধোঁয়া উড়তে দেখা যায়। তারা জানান, “ধোঁয়া দেখা যাচ্ছিল, বারবার অ্যালার্ম বাজছিল-মনে হলো আগুন লেগেছে।”

ঘটনার পর ১ নম্বর ভবনে থাকা সকল কর্মকর্তা-কর্মচারী দ্রুত ভবন থেকে বের হয়ে মাঠে নেমে আসেন। নিরাপত্তার কারণে ভবনের ভেতরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস।