রাজধানী

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেগাসিটির তালিকায় জায়গা নিয়েছে ঢাকা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেগাসিটির তালিকায় জায়গা নিয়েছে ঢাকা
ছবি: সংগৃহীত

২৫ বছরে সাত ধাপ এগিয়ে ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল নগর। গত ১৮ নভেম্বর জাতিসংঘ বিশ্বের সবচেয়ে জনবহুল নগরের একটি তালিকা প্রকাশ করেছে।

এই তালিকা অনুযায়ী, ১ম অবস্থানে আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং ৩য় অবস্থানে জাপানের রাজধানী টোকিও।

DHAKA 3.jpg
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেগাসিটির তালিকায় জায়গা নিয়েছে ঢাকা। ছবি: সংগৃহীত

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫–এর প্রতিবেদনে বলা হয়, বর্তমান হারে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ২৫ বছর পর জাকার্তাও ঢাকার পেছনে পড়ে যাবে।

যদি তা–ই ঘটে, তাহলে বাংলাদেশের রাজধানীর জন্য তা বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, যদি সংকট এড়াতে হয়, তবে এখন থেকেই উদ্যোগ নেওয়া প্রয়োজন। বর্তমানে ঢাকায় প্রায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ বসবাস করছেন। 

জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ অনুযায়ী, বর্তমানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বাস করছেন ৪ কোটি ১৯ লাখের বেশি মানুষ। দেশটির ঘনবসতিপূর্ণ দ্বীপ জাভার পশ্চিমাঞ্চলে অবস্থিত জাকার্তা একটি উপকূলীয় নগর। জাকার্তার মতো ঢাকাতেও অভ্যন্তরীণ অভিবাসন জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ।

DHAKA 2.jpg
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেগাসিটির তালিকায় জায়গা নিয়েছে ঢাকা। ছবি: সংগৃহীত

এর আগে ২০০০ সালে জাতিসংঘ প্রকাশিত সর্বশেষ তালিকায় জাকার্তা ২ নম্বরে ছিল। তখন ১ নম্বরে ছিল জাপানের রাজধানী টোকিও।

গত ২৫ বছরে টোকিওর তুলনায় জাকার্তায় জনসংখ্যা পাঁচ গুণ বেশি হারে বেড়েছে আর টোকিওর তুলনায় ঢাকায় জনসংখ্যা সাত গুণ বেশি হারে বেড়েছে। জনসংখ্যা বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ ঢাকায় মোট বাসিন্দা ৫ কোটি ২১ লাখ ছাড়িয়ে যাবে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, জনসংখ্যার দিক থেকে এখন বিশ্বে ৩৩টি মেগা সিটি রয়েছে। অথচ ১৯৭৫ সালে মেগা সিটি ছিল মাত্র আটটি। এই মেগা সিটিগুলোর মধ্যে প্রথম ১০টির ৯টিই এশিয়া মহাদেশে।

তাই জনসংখ্যা সংকট মোকাবেলা করার জন্য অবিলম্বে দ্রুত ব্যবস্থা নেয়া জরুরি।