রাজধানী
পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট (ভিডিও)
ছবি: সংগৃহীত
পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর প্রথম ফায়ার সার্ভিস দলটি দুপুর ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
আগুন নেভাতে লালবাগ থেকে ২টি, হাজারীবাগ থেকে ২টি, পলাশী থেকে ২টিসহ বিভিন্ন এলাকা থেকে আরও ইউনিট যোগ দিয়ে মোট ১১টি ইউনিট কাজ করছে। এছাড়া সিদ্দিকবাজার এলাকা থেকে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
রাজধানী নিয়ে আরও পড়ুন