রাজধানী
গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ভবনটিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি মোকাবিলায় আরও একটি ইউনিট যোগ করা হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আটতলা ভবনটির ছাদ অংশে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদে থাকা একটি গুদাম থেকেই আগুন ছড়িয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাজধানী নিয়ে আরও পড়ুন