রাজধানী
গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে খবর পাওয়া যায়, আটতলা ভবনের ছাদের ওপর থাকা একটি গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে পাঁচটি ইউনিট এবং পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত বা নিহত হয়নি। আগুনের সঠিক কারণও এখনও জানা যায়নি।
রাজধানী নিয়ে আরও পড়ুন