রাজধানী
ডিসি মাসুদের অপসারণ দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ
ছবিঃ সংগৃহিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলমের অপসারণের দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ৩ দফা দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. ডিসি মাসুদসহ হামলায় অংশ নেয়া প্রত্যেক পুলিশের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে।
২. ক্যাম্পাস এরিয়ার ভেতরে ও বাইরে সকল প্রকার অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।
রাজধানী নিয়ে আরও পড়ুন