রাজধানী

মাদক, ছিনতাই ও চাঁদাবাজদের বিরুদ্ধে তেজগাঁওয়ে পুলিশের অভিযান, আটক ৮


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:১৪ পিএম

মাদক, ছিনতাই ও চাঁদাবাজদের বিরুদ্ধে তেজগাঁওয়ে পুলিশের অভিযান, আটক ৮
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উদ্যোগে মাদক, ছিনতাই ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তেজগাঁও জোন মো. ফজলুল করিমের নেতৃত্বে তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে রাজাবাজার, শুক্রাবাদ, তেজগাঁও কলেজ এলাকা ও পান্থপথ এলাকায় তল্লাশি চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে মোট ৮ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাননীয় আইজিপি ও সম্মানিত পুলিশ কমিশনারের নির্দেশনায় নগরজুড়ে মাদক, ছিনতাই ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।