রাজধানী

ডিএমপিতে ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৭ পিএম

ডিএমপিতে ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

সম্প্রতি ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত দুটি পৃথক আদেশে এসব পদায়ন করা হয়।

এক আদেশে সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) এনায়েত কবীর সোয়েবকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-মিরপুর বিভাগ) হিসেবে এবং সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-ওয়ারী বিভাগ) এম. এম. সবুজ রানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তরা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্য আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ) আরিফুল ইসলাম সরকারকে ট্রাফিক-মতিঝিল বিভাগের ট্রাফিক-রামপুরা জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার (সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ) ইমরানুল ইসলামকে মতিঝিল বিভাগের সবুজবাগ জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-সবুজবাগ জোন) তৌফিক আহমেদকে মতিঝিল বিভাগের খিলগাঁও জোনে পদায়ন করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) জান্নাতুল ফেরদৌসকে ট্রাফিক-সবুজবাগ জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার (ইকুইপমেন্ট-লজিস্টিক বিভাগ) মো. সাইদুর রহমান শেখকে তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনে পদায়ন করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব বিভাগ) শুভ্র দেবকে ট্রাফিক-রমনা বিভাগের ধানমন্ডি জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) হাসান রাশেদ পরাগকে উত্তরা বিভাগের পেট্রোল-উত্তরা পশ্চিম জোনে এবং সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-রামপুরা জোন) এ কে এম নছরুত হাসানকে ট্রাফিক-ওয়ারী বিভাগের ডেমরা জোনে পদায়ন করা হয়েছে।