রাজধানী

কদমতলীর গ্যাস লাইটার কারখানায় আগুনে ৫ মরদেহ উদ্ধার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পিএম

কদমতলীর গ্যাস লাইটার কারখানায় আগুনে ৫ মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। প্রথমে ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ২টি ইউনিট যোগ দেওয়া হয়।

ঘটনাস্থল কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশের একটি গ্যাস লাইটার কারখানা বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।

আগুন লাগার কারণ এবং হতাহতের বিষয়ে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।