রাজধানী

মেয়র হলে ২ বছরের মধ্যে ঢাকার চেহারা পাল্টে দেব: আবদুস সালাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:০১ পিএম

মেয়র হলে ২ বছরের মধ্যে ঢাকার চেহারা পাল্টে দেব: আবদুস সালাম
আবদুস সালাম। ছবি: সংগৃহীত

শহর ছিল আবর্জনায় ভরা, তবে এখন প্রতিদিনই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে শুধু সিটি করপোরেশনের একার পক্ষে এই শহরের উন্নয়ন সম্ভব নয়, এজন্য নাগরিকদের সহযোগিতা অপরিহার্য।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এখন থেকেই সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন দুই দিনের বেশি পানি জমে না থাকে তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, এই দেশ ও শহর আমাদের সবার, তাই এটিকে রক্ষা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আবদুস সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল সবসময় জনগণের আস্থা অর্জন করেছে। তিনি উল্লেখ করেন, তারেক রহমান জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, দুর্নীতি, চুরি ও সন্ত্রাস বন্ধ করা গেলে দেশের অর্থনৈতিক সমস্যাও দূর করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।