রাজধানী

সচিবালয়ের সামনে ভাত বিক্রি করে আটক সোহানী শিফা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম

সচিবালয়ের সামনে ভাত বিক্রি করে আটক সোহানী শিফা
ছবি: সংগৃহীত

সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ করার সময় ‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনের কর্মী সোহানী শিফাকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত করার দাবিতে তিনি এ কর্মসূচি পালন করছিলেন। পরে সচিবালয়ের সামনে থেকে সোহানী শিফার প্রতীকী ভাতের হোটেল সরিয়ে দেয় পুলিশ।

এর আগে গত ৭ জুন গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন সোহানী শিফা। তারও আগে ৯ মে থেকে ‘ঢাকা বাঁচাও, হকার হটাও’ শিরোনামে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে এ আন্দোলন শুরু করেন তিনি।

রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল, পথচারীদের চলাচলে ভোগান্তি, নারী হয়রানি এবং জনসংখ্যার বাড়তি চাপের প্রতিবাদে তার এ কর্মসূচি চলছিল।