রাজধানী

গভীর রাতে জার্মান ক্লাবে অভিযান, বেরিয়ে এলেন রাশিয়ান মডেল মনিকা কবির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ এএম

গভীর রাতে জার্মান ক্লাবে অভিযান, বেরিয়ে এলেন রাশিয়ান মডেল মনিকা কবির
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানের দুটি অভিজাত ক্লাবে মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মধ্যরাত থেকে গুলশানের মিডিয়া ক্লাব ও জার্মান ক্লাবে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ২টার দিকে জার্মান ক্লাবে অভিযান শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ক্লাবটি থেকে কথিত রুশ মডেল ও টিকটকার মনিকা কবিরকে বের হতে দেখা যায়। তার সঙ্গে তার স্বামীও ছিলেন।

পরে সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা মনিকা কবিরের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে তিনি কথা বলতে রাজি হননি।

এর আগে রাত দেড়টার দিকে গুলশান ১ নম্বরে জব্বার টাওয়ারে অবস্থিত মিডিয়া ক্লাবেও অভিযান চালানো হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে।

গত কয়েক দিন ধরে গভীর রাতে রাজধানীর বিভিন্ন ক্লাব ও বারে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দের পাশাপাশি বিভিন্ন বয়সী নারী ও পুরুষকে আটক করা হচ্ছে।