রাজধানী

রাজধানীতে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ এএম

রাজধানীতে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর শান্তিনগর পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার ১৭ অক্টোবর রাত ৮টার দিকে শান্তিনগর পুলিশ বক্সের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়।

দুই থানার সীমানাসংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটায় পল্টন ও রমনা থানা পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ সংগ্রহ করে রাখা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি যে থানার আওতাধীন এলাকায় ঘটেছে, সেই থানার তত্ত্বাবধানে বিস্তারিত তদন্ত করা হবে।

ককটেল বিস্ফোরণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম এবং রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন মিয়া।