অর্থনীতি
অবশেষে কমলো সোনার দাম, ভরিতে কত?
ছবি: সংগৃহীত
অবশেষে টানা ঊর্ধ্বগতির পর দেশের বাজারে সোনার দামে স্বস্তি এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এবার ভরিতে ২ হাজার ৫০৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে ধারাবাহিকভাবে আট দফা সোনার দাম বাড়ানো হয়েছিল, ফলে ক্রেতাদের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়।
অর্থনীতি নিয়ে আরও পড়ুন