অর্থনীতি

দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:০১ এএম

দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৭৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় স্বর্ণের গহনার দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম কার্যকরের বিষয়টি জানানো হয়।

নতুন সিদ্ধান্তের ফলে দেশের বাজারে ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও কমেছে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরি আলাদা হতে পারে।

এর আগে ২৯ আগস্টও ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়েছিল বাজুস। ফলে কয়েক দিনের ব্যবধানে স্বর্ণের দামে আবারও বড় ধরনের পতন হলো।