অর্থনীতি
টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজার
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও পুঁজিবাজার। বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত এ ছুটি চলবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে থাকবে সরকারি ছুটি। এরপর ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি পড়ায় টানা চার দিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) জানিয়েছে, ছুটি শেষে রোববার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে স্বাভাবিকভাবে লেনদেন শুরু হবে। একই দিন থেকে ব্যাংকগুলোর কার্যক্রমও যথারীতি চলবে।
অর্থনীতি নিয়ে আরও পড়ুন