অর্থনীতি
মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের
চলতি মার্চ মাসে দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী মার্চ মাসে ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম আগের নির্ধারিত হারেই বহাল থাকবে।
বর্তমান নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকায় বিক্রি হবে।
এর আগে ১ ফেব্রুয়ারি জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা কমানো হয়েছিল। সে সময় ডিজেলের দাম ১০২ টাকা থেকে ১০০ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ১২০ টাকা, পেট্রল ১১৮ টাকা থেকে ১১৬ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে ১১২ টাকায় নির্ধারণ করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার সঙ্গে সমন্বয় করে দেশে প্রতি মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। মার্চ মাসে সেই নির্দেশিকা অনুসারেই কোনো পরিবর্তন আনা হয়নি।