বিনোদন

গৌরীর সঙ্গে লিভইনে আমির, বললেন ‘মন থেকে আমরা বিবাহিত’


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৬:৩০ পিএম

গৌরীর সঙ্গে লিভইনে আমির, বললেন ‘মন থেকে আমরা বিবাহিত’
বলিউড অভিনেতা আমির খান ও প্রেমিকা গৌরী। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা আমির খানের জীবনে নতুন প্রেমের বসন্ত বইছে। নিজের ৬১তম জন্মদিনে প্রথমবারের মতো প্রেমিকা গৌরী স্প্র্যাট-কে আনুষ্ঠানিকভাবে সকলের সামনে এনেছিলেন আমির।

এবার জানালেন, যদিও আইনি বা আনুষ্ঠানিক বিয়ে হয়নি, তবুও মনে-প্রাণে তারা স্বামী-স্ত্রী।

দুইবারের বিবাহবিচ্ছেদের পর গৌরীর মাঝেই নাকি জীবনের শান্তি খুঁজে পেয়েছেন আমির। তাঁর ভাষায়, ‘গৌরী ও আমি এই সম্পর্ককে খুব গুরুত্ব দিচ্ছি। আমরা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। মন থেকে আমি ওর সঙ্গেই বিবাহিত।’

তবে এখনও আইনি বা আনুষ্ঠানিক বিয়ে হয়নি বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি। ভবিষ্যতে সেটা হবে কি না, সে সিদ্ধান্ত তাঁরা নেবেন একসঙ্গেই পথ চলতে চলতে।

গৌরী বেঙ্গালুরুবাসী, বয়স ৪৬, এক ছেলের মা। অন্যদিকে আমির খান ৬১ বছর বয়সী, থাকছেন মুম্বাইয়ের এক বাড়িতে, গৌরীর সঙ্গেই।

dhakaprokash- Aamir Khan's Girlfriend Gauri 1.jpg
আমির খান ও বান্ধবী গৌরী এবং ছেলে আজাদের সাথে। ছবি: সংগৃহীত

২০২১ সালে কিরণ রাও-এর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আমির খান ছিলেন একা। সেই সময় তাঁর নাম অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে জড়ালেও, সম্পর্ক টেকেনি।

তবে গৌরীর বিষয়ে আমির স্পষ্ট, ‘আমি এমন কাউকে খুঁজছিলাম যার পাশে শান্তি পাব, আর ঠিক তখনই আমার জীবনে আসে গৌরী।’ আর গৌরী জানালেন, ‘আমি এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলাম, যিনি দয়ালু ও ভদ্র।’

এই মুহূর্তে তাঁরা একসঙ্গে থাকছেন, একসঙ্গে বাঁচছেন—বাকি গল্পটা সময়ই বলবে।