বিনোদন

বলিউডে গুঞ্জন উড়িয়ে নতুন প্রেমে জড়ালেন সুতারিয়া


বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১২:৫৮ পিএম

বলিউডে গুঞ্জন উড়িয়ে নতুন প্রেমে জড়ালেন সুতারিয়া
জনপ্রিয় অভিনেত্রী সুতারিয়া। ছবি: সংগৃহীত

বলিউডে নতুন প্রেমের গুঞ্জন এবার সত্যি রূপ পেয়েছে। জনপ্রিয় অভিনেত্রী সুতারিয়া এবং ‘স্কাই ফোর্স’ ছবির তারকা বীর পাহাড়িয়া এবার প্রকাশ্যে তাদের প্রেমের ঘোষণা দিয়েছেন।

এর আগে শোনাগেল গুঞ্জন শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সীমাবদ্ধ ছিল। সুতারিয়া ‘স্কাই ফোর্স’ তারকাকে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন ‘মাইন’—যা শুরু করে দেয় প্রেমের কল্পনা। এরপর বিভিন্ন জনসম্মুখে একসঙ্গে হাত ধরাধরি করে ঘুরতে দেখা যায় তাদের, যা সম্পর্কের রঙ আরও স্পষ্ট করে তোলে।

 

tara-1-Dhaka Prokah News-31-08-2025.jpg
জনপ্রিয় অভিনেত্রী সুতারিয়া। ছবি: সংগৃহীত

শনিবার, গণেশ পুজোর শুভক্ষণে তারা একে অপরকে জড়িয়ে ধরে ছবি প্রকাশ্যে শেয়ার করেন এবং আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের খবর জানান। ছবিগুলোতে দেখা যায়, উজ্জ্বল আলোকসজ্জায় ঘেরা পুজোর আনন্দের মধ্যে তারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত ভাগাভাগি করছেন।

বলিউডের ভক্তরা এখন তাদের নতুন জুটির প্রেমের গল্প উদযাপন করছেন, আর সোশ্যাল মিডিয়ায় তা ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।