বিনোদন

৪৮ কোটি টাকার মাদকসহ বিমানবন্দরে আটক বলিউড অভিনেতা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ পিএম

৪৮ কোটি টাকার মাদকসহ বিমানবন্দরে আটক বলিউড অভিনেতা
বিশাল ভার্মা। ছবি: সংগৃহীত

চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদকসহ আটক হয়েছেন বলিউড অভিনেতা বিশাল ভার্মা। রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে সিঙ্গাপুর থেকে ফেরার পথে তাকে আটক করে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো।

চেন্নাই কাস্টমস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) যৌথ অভিযানে বিশালের ট্রলিব্যাগ থেকে সাড়ে তিন কেজি কোকেন উদ্ধার করে, যার বাজারমূল্য প্রায় ৪৮ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়)। কোকেনটি ব্যাগের নিচে বিশেষভাবে লুকানো ছিল বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাগুলো।

bishal bharma1_Dhakaprokash.jpg

প্রাথমিক তদন্তে জানা গেছে, বিশাল কম্বোডিয়া থেকে সিঙ্গাপুর হয়ে ভারতে ফেরেন। ধারণা করা হচ্ছে, কম্বোডিয়ায় একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে ওই ব্যাগ দেয়, যা চেন্নাইয়ে পৌঁছে নির্দিষ্ট কারও হাতে তুলে দেওয়ার কথা ছিল। তবে গোয়েন্দাদের দাবি, এই মাদক চালান মুম্বাই বা দিল্লিতে পৌঁছানোর পরিকল্পনা ছিল।

বিশাল ভার্মা করণ জোহরের পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে সহ-অভিনেতা হিসেবে আলোচনায় আসেন। ছবিতে বরুণ ধাওয়ান, আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি।

বর্তমানে বিশালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদকচক্রের সঙ্গে তার সম্পৃক্ততা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।