বিনোদন

হিজাব পরে দীপিকা, লম্বা দাড়ি রণবীরের! তবে কি মুসলিম হচ্ছেন তারকা দম্পতি?


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০২:০৪ পিএম

হিজাব পরে দীপিকা, লম্বা দাড়ি রণবীরের! তবে কি মুসলিম হচ্ছেন তারকা দম্পতি?
ছবি: সংগৃহীত

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং, যাদের স্টাইল এবং ব্যক্তিগত জীবন সবসময়ই খবরের শিরোনামে থাকে।

সম্প্রতি এই  তারকাদম্পতি একটি ভিন্ন রূপে ধরা দিয়েছেন—দীপিকার মাথায় হিজাব, আর রণবীরের মুখ ভরা লম্বা দাড়ি। এই নতুন 'লুক' দেখে ভক্ত এবং সাধারণ মানুষের মনে কৌতূহল জেগেছে: তবে কি নিজেদের ধর্ম পরিবর্তন করে মুসলিম হচ্ছেন এই জনপ্রিয় তারকা দম্পতি?

সম্প্রতি এক বছর পূর্ণ করেছে রণবীর-দীপিকার মেয়ে দুয়া। এর মাঝেই নতুন ভাবে ধরা দিলেন তারকাদম্পতি। 

এমনিতে দীপিকা পাড়ুকোনের সময়টা খুব একটা ভাল যাচ্ছে না। একের পর এক ছবি থেকে বাদ পড়ছেন। গত দু’বছরে তেমন কোনও ছবি নেই রণবীর সিংহের হাতেও। যদিও মুক্তির অপেক্ষায় রয়েছে কিছু ছবি। এর মাঝেই মেয়ে দুয়ার জন্ম হয়েছে।

রণবীর ও দীপিকার এমন পোশাক দেখে কৌতূহল প্রকাশ করেন অনেকেই। কেউ কেউ আবার অতি উৎসাহী হয়ে বলছেন কি এমন পরিবর্তন এল তারকাদম্পতির জীবনে।

জানা গেছে, সম্প্রতি আবুধাবির পর্যটন বিভাগের জন্য একটি বিজ্ঞাপন করেছেন তাঁরা।  দুবাইয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে পোশাকের ক্ষেত্রে হিজাব বেছে নেন দীপিকা। অভিনেত্রীর নতুন এই রূপ দেখে কেউ কেউ লিখেছেন, ‘‘মাশাআল্লাহ, অপূর্ব লাগছে।’’ কারও মতে, ‘‘হিজাবে যেন আরও সুন্দর লাগছে দীপিকাকে।’’