বিনোদন
অভিনেত্রী সায়নীর গোপন ভিডিও ফাঁস, নেটদুনিয়ায় তোলপাড়
হিন্দি টেলিভিশন, সিনেমা ও ওয়েব সিরিজের পরিচিত মুখ সায়নী গুপ্তা। অভিনয়ের পাশাপাশি চলতি বছরের শুরুতে ‘আসমানি’ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক হয়েছে তার। তবে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পরপরই আইনি জটিলতায় জড়িয়েছেন এই অভিনেত্রী।
সায়নীর পরিচালিত ‘আসমানি’ সিনেমায় ‘প্রভা’ নামের একটি তথ্যচিত্রের স্বত্ব লঙ্ঘন ও বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন পরিচালক বিনীতা নেগি। তবে অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন সায়নী।
পালটা সায়নীর দাবি, বিনীতার অভিযোগ বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মানহানিকর। এই বিতর্কের কারণে ‘আসমানি’ পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদন করার পাশাপাশি বিনীতা নেগির বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন সায়নী।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সায়নীর জরুরি শুনানি ও অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদনটি আগামী ৩ সেপ্টেম্বর তালিকাভুক্ত হওয়ার কথা রয়েছে।
ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সাবেক শিক্ষার্থী পরিচালক বিনীতা নেগির অভিযোগ, ‘আসমানি’ সিনেমাটি তার অসম্পূর্ণ তথ্যচিত্র ‘প্রভা’ থেকে নেওয়া হয়েছে। তার দাবি, দুটি সৃষ্টিশীল কাজের মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে। এ নিয়ে স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনের কাছেও অভিযোগ করেছিলেন তিনি।
এরপর পালটা মামলায় সায়নী দাবি করেন, বিনীতার অভিযোগগুলো মিথ্যা, বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মানহানিকর।
সায়নীর আবেদনে বলা হয়েছে, স্বত্ব আইনে কোনো সৃষ্টিশীল কাজের মূল ভাবনা বা ধারণাকে নয়, বরং সেই ভাবনার মৌলিক প্রকাশভঙ্গিকে সুরক্ষা দেওয়া হয়।
মামলায় আরও বলা হয়েছে, কোনো সৃষ্টিশীল কাজে একজন বয়স্ক নারী, একটি গাড়ি, একজন চালক বা অন্য কোনো সাধারণ উপাদানের উপস্থিতির ওপর বিনীতা নেগির একচেটিয়া অধিকার থাকতে পারে না।
সায়নীর করা মামলা অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাসে বিনীতা নেগি স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ করেছিলেন। বিতর্কের প্রভাব পড়েছে ‘আসমানি’ সিনেমাটির বিভিন্ন উৎসবে অংশগ্রহণের ক্ষেত্রেও।
সায়নীর অভিযোগ, এই বিতর্কের জেরে ‘নিউজিল্যান্ডের ভারতীয় চলচ্চিত্র উৎসব’ থেকে ‘আসমানি’ সিনেমাটি আচমকাই প্রত্যাহার করা হয়।
সিনেমাটি নকল করার অভিযোগ ওঠার পর সম্প্রতি নিজের অবস্থানও স্পষ্ট করেছিলেন সায়নী গুপ্তা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘আসমানি’ একটি মৌলিক সিনেমা। এত দিন নীরব থাকার কারণও ব্যাখ্যা করেছিলেন তিনি।
সায়নী বলেছিলেন, ‘আসমানি মৌলিক ছবি। এত দিন আমি কথা না বলার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই নীরবতার অর্থ এই নয় যে আমি অভিযোগ মেনে নিয়েছি কিংবা আমার বলার মতো কিছু ছিল না।’
২০১২ সালে ‘সেকেন্ড ম্যারিজ ডট কম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সায়নী গুপ্তার। এরপর ২০১৬ সালে শাহরুখ খানের ‘ফ্যান’ সিনেমায় অভিনেতার ব্যবস্থাপকের চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। পরে ‘জলি এলএলবি ২’, ‘আর্টিকল ১৫’সহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন সায়নী।
অভিনয়ের পাশাপাশি সায়নী একজন গায়িকাও। ‘আর্টিকল ১৫’ সিনেমায় ‘কাহাব তু’ গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।