বিনোদন

বাবা হারালেন অভিনেত্রী মিষ্টি জান্নাত


বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৪:৩৩ পিএম

বাবা হারালেন অভিনেত্রী মিষ্টি জান্নাত
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (২৯ জুলাই) রাতে তার বাবার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার ভোর ৪টায় নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে একটি সংক্ষিপ্ত বার্তায় মিষ্টি জান্নাত লেখেন, “আমার বাবা আর নেই।” এই সংবাদের পর থেকেই শোক ও সমবেদনায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়া।

চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে অসংখ্য ভক্ত-অনুরাগী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মিষ্টির পাশে থাকার বার্তা দেন। শিল্পী সমিতির নেতা মিশা সওদাগর, অভিনেতা মামনুন ইমনসহ অনেকে ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার চিকিৎসক হিসেবেও কর্মরত আছেন।