বিনোদন

তিশাকে উদ্দেশ করে শাওনের সমালোচনা, বললেন ‘নাটক কম করো পিও’


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৫:৪৪ পিএম

তিশাকে উদ্দেশ করে শাওনের সমালোচনা, বললেন ‘নাটক কম করো পিও’
অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত ইমরোজ তিশাকে উদ্দেশ করে সমালোচনামূলক পোস্ট দিয়েছেন।

রোববার (১০ আগস্ট) শাওন তিশার একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তিশা ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ ফজিলাতুননেসা মুজিবের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা এবং ভালোলাগা নিয়ে কথা বলেছেন। ভিডিওতে তিশার শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তোলা ছবিও দেখানো হয়েছে।

পোস্টে শাওন লেখেন, ছোটবেলা থেকে তিনি তিশাকে চিনতেন এবং নিজের ছোট বোনের মতো দেখতেন। অতীতে বিভিন্ন সাংস্কৃতিক ও ব্যক্তিগত অনুষ্ঠানে তাদের দেখা হতো। শাওন উল্লেখ করেন, তিশা তাঁর পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন এবং সে সময় কাছাকাছি কাজ করার অভিজ্ঞতা ছিল।

তবে সিনেমাটি এখনো দেখা হয়নি জানিয়ে শাওন লেখেন, “দেখার ইচ্ছাও নেই। বাস্তবজীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে।” পোস্টের শেষে হ্যাশট্যাগ দিয়ে তিনি তিশাকে উদ্দেশ করে লেখেন, “নাটক কম করো পিও।”

 

tisa-2-Dhaka Prokah News-10-08-2025.jpg
অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবি: সংগৃহীত

উল্লেখ্য, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা। সিনেমাটি মুক্তির পর, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর তিশাকে নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এটি মুক্তি পায় ২০২৩ সালে। সিনেমাটি পরিচালনা করেছিলেন ভারতের খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগাল। শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।