বিনোদন
তাসনিয়া ফারিণ-কেয়া পায়েল ও শবনম ফারিয়া ‘ওভাররেটেড’: জাহের আলভী
ছোটপর্দার নিয়মিত মুখ জাহের আলভী। অভিনয়ের পাশাপাশি নিজের স্পষ্টবাদীতার জন্যও সমানভাবে পরিচিত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে হোক বা সরাসরি সাক্ষাৎকারে—বেফাঁস মন্তব্য করতেও পিছপা নন এ অভিনেতা।
সাম্প্রতিক এক অনুষ্ঠানে গণমাধ্যমের প্রশ্নে বেশ খোলামেলা জবাব দেন জাহের আলভী। উপস্থাপিকা যখন অভিনেত্রী কেয়া পায়েল সম্পর্কে জানতে চান, তখন সরাসরি বলেন—‘ওভাররেটেড’। একই মন্তব্য করেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও শবনম ফারিয়াকে নিয়েও।
তবে শুধু সমালোচনা নয়, প্রশংসাও করেছেন আলভী। তার ভাষায়, তৌকীর আহমেদ একজন ‘গুড মেকার’, জাহিদ হাসান একজন ‘গুড অ্যাক্টর’, আর মোশাররফ করিম—‘লিজেন্ডারি অ্যাক্টর’।
প্রিয় অভিনেত্রী হিসেবে তিনি উল্লেখ করেছেন অপি করিম-এর নাম, আর সাবিলা নূর-কে বলেছেন ‘ভালো অভিনেত্রী’।
২০১৩ সালে অভিনয়ে পথচলা শুরু করেন জাহের আলভী। এক যুগের ক্যারিয়ারে ইতোমধ্যেই ৪০০টিরও বেশি নাটকে অভিনয় করে ফেলেছেন তিনি। ধীরে ধীরে নিজেকে ছোটপর্দার একজন ব্যস্ত ও পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।