বিনোদন
এডিট করে মাসল দেখাতে গিয়ে দরজাই বাঁকিয়ে ফেললেন জায়েদ খান
নিজের শরীরচর্চার ফলাফল প্রকাশ করতে গিয়েছিলেন, কিন্তু উল্টো হাস্যরসের শিকার হলেন চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে এক ছবি পোস্ট করেন তিনি, যেখানে তাকে দেখা যায় দুই হাতে ডাম্বেল তুলে ব্যায়াম করছেন। ছবির মূল উদ্দেশ্য ছিল বাইসেপ দেখানো, তবে বিপত্তি বাঁধে ছবি ‘এডিটিং’-এ।
ছবিটি নজরে আসতেই নেটিজেনরা খেয়াল করেন, জায়েদের মাসলের আকার বাড়ানো হলেও পেছনের দরজার গঠন হয়ে গেছে অস্বাভাবিক। কেউ কেউ বলছেন, অতিরিক্ত এডিট করতে গিয়ে ‘মাসল বাড়ার’ সঙ্গে সঙ্গে দরজাও বাঁকা হয়ে গেছে!

একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, “ভাই, দরজাটাকেও জিমে নিয়ে যান।” আরেকজন লিখেছেন, “এডিট এমনভাবে করেন যাতে ফার্নিচারও ফিট থাকে!” কেউ কেউ আবার ছবির দরজার অংশে মার্ক করে উপহাস করে লিখেছেন, “মাসল বাড়াতে গিয়ে ঘরের কাঠামোই নষ্ট!”
ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে চলছে ব্যাপক ট্রল ও মিমের ঝড়। ‘ফিটনেস গোল’ দেখাতে গিয়েও উল্টো ‘ফটোশপ ফেইল’ হিসেবে চিহ্নিত হচ্ছেন জায়েদ খান।
এ প্রসঙ্গে অভিনেতার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি।