বিনোদন

সামনে পেলে ৩ মিনিট থাপড়াবো, কাকে বললেন পরীমণি?


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৪:৩২ পিএম

সামনে পেলে ৩ মিনিট থাপড়াবো, কাকে বললেন পরীমণি?
অভিনেত্রী পরীমণি। ছবি: সংগৃহীত

সন্তানের জন্মদিনের ব্যক্তিগত আয়োজনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।

তিনি অভিযোগ করেছেন, অনুষ্ঠানে আমন্ত্রিত কিছু অতিথি তার অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে তা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করেছেন।

১০ আগস্ট পরীমণি তার ছেলের তৃতীয় জন্মদিন ঘরোয়া আয়োজনে উদযাপন করেন। ব্যক্তিগত সেই অনুষ্ঠানে কাছের কিছু মানুষকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ছয়দিন পর অভিনেত্রী দেখতে পান, সেসব মূহূর্তের ভিডিও ক্লিপস সামাজিক মাধ্যমে ঘুরছে এবং রিলস বা ভ্লগ আকারে ছড়িয়ে পড়ছে। বিষয়টি নিয়ে শনিবার নিজের ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি।

porimoni1_Dhakaprokash.jpg

পরীমণি লেখেন, “যাদের আমার জীবনের আনন্দে কাছে চেয়েছিলাম, তারাই প্রমাণ করছে তারা আমার জীবনে মলমূত্রমাত্র।” তিনি আরও বলেন, “কিছু উল্লুক বেহায়ার মতো আমার ইভেন্টে এসে রিলস আর ব্যবসায়িক ভ্লগে সামাজিক মাধ্যম ভরে ফেলছে, যেখানে আমি নিজেই এখনো একটি ছবিও পোস্ট করিনি।”

পরীমণি আগেও পরিষ্কারভাবে জানিয়েছিলেন, তার সন্তানদের নিয়ে কোনো ধরনের ব্যবসায়িক কনটেন্ট তৈরি তিনি বরদাশত করবেন না। কিন্তু এবারের জন্মদিনেও সেই অনুরোধ উপেক্ষিত হওয়ায় ক্ষোভ বাড়িয়েছে বলে জানা যায়।

porimoni2_Dhakaprokash.jpg

স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, “যারা মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে, তারা আমার গালি খাবে, যা তারা ডিজার্ভ করে। এই ধরনের কনটেন্ট ক্রিয়েটররা যদি সামনে পড়ে, তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব।”

পরীমণির এই ক্ষোভ মূলত তার সন্তানের ব্যক্তিগত মুহূর্তকে ব্যবসায়িক কনটেন্টে রূপান্তর করার প্রবণতার বিরুদ্ধে। তিনি জানান, পরিবারের প্রকৃত সদস্য বা যারা পরিবারের মূল্য বোঝেন, তারা এমন আচরণ করেননি।