বিনোদন
শ্বাসকষ্টের নিয়ে হাসপাতালে ভর্তি পরীমনি, ফেসবুকে লিখলেন ‘আল্লাহ মাফ করুক’
চিত্রনায়িকা পরীমনি ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে তার ছেলের জন্মদিন উদযাপন করেছিলেন। তবে, আনন্দের মুহূর্তগুলো ছড়িয়ে পড়ার কিছু দিন পরই খবর আসে যে, তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন।
১৭ আগস্ট দুপুরে জানা যায়, পরীমনি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সঙ্গে ছেলেও অসুস্থ, জ্বরে আক্রান্ত।

পরীমনির ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, চিকিৎসকরা তাকে নেবুলাইজ করার পরামর্শ দিয়েছেন এবং শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমলেও তার শরীরে প্রচণ্ড জ্বর ও ব্যথা রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, পরীমনিকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।
হাসপাতালে থাকার সময় পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি নিজের অসুস্থতার কথা উল্লেখ করে একটি বেসরকারি হাসপাতালের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!" পোস্টের শেষে তিনি উল্লেখ করেছেন, বিস্তারিত আসছে।
অন্যদিকে, পরীমনি খুব শিগগির ‘গোলাপ’ সিনেমার শুটিং শুরু করবেন। তিনি জানান, "অনেক দিন ধরে এমন গল্পের ছবিতে কাজ করার সুযোগ হয়নি, কিন্তু এই ছবির চরিত্রটি আমাকে ভীষণভাবে টানছে।" ‘গোলাপ’ ছবিতে তার সহ-অভিনেতা নিরব, এবং এটি একটি রাজনৈতিক থ্রিলার চলচ্চিত্র হবে বলে জানিয়েছেন পরিচালক সামছুল হুদা।
এছাড়া, পরীমনি সম্প্রতি ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন, যেখানে তার বিপরীতে নায়ক সাইমন সাদিক।