বিনোদন

সমালোচনার মুখে ক্ষমা চাইলেন অভিনেতা স্বাধীন খসরু


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১১:০২ পিএম

সমালোচনার মুখে ক্ষমা চাইলেন অভিনেতা স্বাধীন খসরু
অভিনেতা স্বাধীন খসরু। ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়া অভিনেতা স্বাধীন খসরু অবশেষে দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে ‘অনুশোচনা’ শিরোনামে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

পোস্টে তিনি লেখেন, “গতকাল আমার একটি ছোট ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। আমি স্পষ্ট করে বলতে চাই—এখানে নারী বা পুরুষ নয়, আমি সমগ্র মানব জাতিকেই সম্মান করি।”

স্বাধীন খসরু দাবি করেন, ভিডিওটি ছিল ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ, যার উদ্দেশ্য কাউকে আঘাত করা ছিল না। তিনি লেখেন, “গত কয়েকদিনে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে মনে জমে থাকা ক্ষোভ থেকেই ওই কথাগুলো বলেছিলাম। কিন্তু কারও মনে কষ্ট দিয়ে থাকলে, আমি আন্তরিকভাবে দুঃখিত।”

অভিনেতা আরও বলেন, “মানুষ হিসেবে আমাদের সবারই ভুল হতে পারে। তাই কারও অনুভূতিতে আঘাত লাগলে আমি নিঃসংকোচে ক্ষমা চাইছি। মানুষ ও মানবতার জয় হোক—এই কামনা করি।”