বিনোদন

৬ মাস আ.লীগ, ৬ মাস বিএনপি, দিদি কিন্তু দেখিয়ে দিলেন: অপুকে খোঁচা পরীমণির!


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম

৬ মাস আ.লীগ, ৬ মাস বিএনপি, দিদি কিন্তু দেখিয়ে দিলেন: অপুকে খোঁচা পরীমণির!
অপু বিশ্বাস ও পরীমণি। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ঘনিষ্ঠ মুখ হিসেবেই পরিচিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মঞ্চ মাতাতেন, ক্যাম্পেইনে থাকতেন, এমনকি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে তার নামও এক সময় আলোচনায় ছিল। তবে এবার চমকে দিলেন সবাইকে বিএনপির এক অনুষ্ঠানে গিয়ে। আর এরমধ্যে দিয়ে নিজেই নাম লেখালেন নতুন সমালোচনায়!

গত ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হয়ে যান অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন চিত্রনায়ক নিরব হোসেন। দুজনকেই আমন্ত্রণ জানান খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন।

apu biswas_Dhakaprokash.jpg

অনুষ্ঠানে মঞ্চে উঠে বক্তব্যও রাখেন অপু। তিনি বলেন, “আমি শিল্পী, এটাই আমার পরিচয়। আপনাদের ভালোবাসাই আমাকে এত দূর টেনে এনেছে।” সেই সঙ্গে স্থানীয় নেতাকে (রিপন হোসেন) প্রশংসাও করেন, বলেন “তিনি আপনাদের সেবা করতে চান, আপনারাও যেন তাকে সেই সুযোগ দেন।”

অপু বিশ্বাসের এমন উপস্থিতি দেখে অনেকেই চোখ কপালে তুলেছেন যে অপু একসময় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে সরব ছিলেন, তিনি হঠাৎ বিএনপির মঞ্চে!

এই নিয়েই মুখ খুলেছেন ঢালিউডের আরেক আলোচিত নায়িকা পরীমণি। ৫ সেপ্টেম্বর (শুক্রবার) নিজের ফেসবুক স্ট্যাটাসে অপু বিশ্বাসকে উদ্দেশ করে পরীমণি লেখেন- “আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম।এখন ৬ মাস আওয়ামিলীগ ৬ মাস বিএনপি পল্টিবাজ, সুবিধাবাদি কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন । বাপরে বাপ কি জিনিস এটা।”

পরীমণির পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে তার মন্তব্যে একমত পোষণ করে মন্তব্য করছেন, কেউ কেউ আবার বিষয়টিকে দেখছেন ব্যক্তিগত আক্রমণ হিসেবেও।