বিনোদন

তৃতীয়বারের মতো ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পিএম

তৃতীয়বারের মতো ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়া আহসান আবারও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ-এর শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হয়েছেন। এটি তার টানা তৃতীয়বারের দায়িত্ব পালন, যা এবার নবায়ন হয়ে ২০২৭ সাল পর্যন্ত বহাল থাকবে।

২০২২ সালে প্রথমবারের মতো ইউএনডিপি-এর সঙ্গে যুক্ত হন জয়া আহসান। তখন থেকেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনসচেতনতা বাড়ানোসহ নানা কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

নতুন দায়িত্ব নিয়ে জয়া বলেন, "ইউএনডিপি’র সঙ্গে এই যাত্রা চালিয়ে যেতে পারা আমার জন্য গর্বের। টেকসই উন্নয়নের লক্ষ্য (এসডিজি) অর্জনে এখন সময়ের চেয়েও বেশি প্রয়োজন কাজ করার মনোভাব। এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। আমি প্রতিশ্রুতিবদ্ধ যে—এই যাত্রায় আমি আমার সর্বোচ্চটা দিয়ে যাব, যেন আমরা সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যতের পথ গড়ে তুলতে পারি।"

jaya ahsan1_Dhakaprokash.jpg

নতুন মেয়াদে জয়া আহসান বিশেষভাবে কাজ করবেন- দারিদ্র্য বিমোচন, লিঙ্গসমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উন্নয়ন ইস্যুতে।

তিনি জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নীতিনির্ধারক ও তরুণ সমাজের মধ্যে এসডিজি বিষয়ক বার্তা পৌঁছে দিতে ভূমিকা রাখবেন।

এ প্রসঙ্গে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, "জয়া আহসান কেবল একজন জনপ্রিয় অভিনেত্রী নন, বরং সমাজ পরিবর্তনের একজন শক্তিশালী কণ্ঠস্বর। তাকে আবার আমাদের শুভেচ্ছা দূত হিসেবে পেয়ে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি তার মতো মানুষদের মাধ্যমে এসডিজির গুরুত্ব সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছাবে।"