বিনোদন
কল রেকর্ড ফাঁসের পর ববি বললেন, ‘এসব জোড়াতালি’ (ভিডিও)
ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি সোশ্যাল মিডিয়ায় একেবারেই সক্রিয় থাকলেও, বড় পর্দা থেকে কিছুদিন ধরেই দূরে ছিলেন। সম্প্রতি তার ব্যক্তিজীবন নিয়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
প্রথমে খবর আসে, প্রযোজক–পরিচালক সাকিব সনেটের সঙ্গে ববির প্রেমের সম্পর্ক শেষ হয়েছে। ঠিক সেই সময়ে ফেসবুকে ফাঁস হয় একটি অডিও, যেখানে ববির ব্যক্তিগত কথোপকথন শোনা যায় ব্যবসায়ী ও প্রযোজক মির্জা আবুল বাশরের সঙ্গে।
অডিওতে দেখা যায়, তাদের সম্পর্কের নানা দিক—ভালোবাসা, অভিমান ও অভিযোগ—প্রকাশ পেয়েছে। ববি একাধিকবার বাশরকে ‘মন থেকে ভালোবাসেন’ বলেও দাবি করেছেন। তবে অডিও থেকে বোঝা যায়, সম্পর্ক কিছুটা জটিল এবং ঝামেলায় ভরা।
ববি স্পষ্ট করেছেন, ফাঁস হওয়া কল রেকর্ডগুলি সাম্প্রতিক নয়। তার কথায়, “এগুলো অন্তত দুই-তিন বছরের পুরনো আলাপ। বিভিন্ন সময়ের কথাকে জোড়াতালি দিয়ে তৈরি করা হয়েছে।”

তিনি আরও বলেন, কেউ ষড়যন্ত্র করে এই অডিওগুলো ফেসবুকে প্রকাশ করেছে।
যদিও ববির জীবনে এই ঝামেলার প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে সূত্রের অনুমান সাবেক প্রেমিক সাকিব সনেটকেও এ নিয়ে সংশয় করা হচ্ছে।