বিনোদন

বিচ্ছেদের খবর সম্পূর্ণ অসত্য: পূর্ণিমা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ পিএম

বিচ্ছেদের খবর সম্পূর্ণ অসত্য: পূর্ণিমা
স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে পূর্ণিমা। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা সাম্প্রতিক সময়ে ব্যক্তিজীবন নিয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, তার স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে এবং বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়ে পড়েছে।

এই গুজবের জবাবে পূর্ণিমা সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে জানিয়েছেন, বিচ্ছেদের খবর সম্পূর্ণ ভুল। তিনি বলেন, স্বামী রবি­নের সঙ্গে তার সম্পর্ক সুখী এবং এসব গুজব শুনে তিনি হতবাক হয়েছেন।

purnima1_Dhakaprokash.jpg

গুজবের সূত্রপাত ঘটে পূর্ণিমার একটি ফেসবুক স্ট্যাটাস থেকে, যেখানে তিনি লিখেছিলেন, “মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।” এরপর থেকেই নানা জল্পনা শুরু হয়। গুজব থামাতে তিনি ২২ অক্টোবর স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন, কিন্তু তা কাজ হয়নি।

পরে পূর্ণিমা ব্যাখ্যা দেন, তার পোস্টটি জীবনের অভিজ্ঞতা ও কৃত্রিম বন্ধুদের বিষয় নিয়ে লেখা, ব্যক্তিজীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি উল্লেখ করেন, কিছু সংবাদমাধ্যম যাচাই না করে চটকদার শিরোনামে খবর প্রকাশ করায় তিনি ও তার পরিবার কষ্ট পেয়েছেন।

পূর্ণিমা ২০২২ সালের মে মাসে রবি­nকে বিয়ে করেছেন। এর আগে ২০০৭ সালে তিনি আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন; তাদের একটি কন্যাসন্তান রয়েছে।