বিনোদন

স্পেনের বিশ্বজয়ে শাকিব-বুবলী-অপুর উচ্ছ্বাস


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৬:৫৩ পিএম

স্পেনের বিশ্বজয়ে শাকিব-বুবলী-অপুর উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনাকে পরাজিত করে স্পেনের ঐতিহাসিক শিরোপা জয়ে বিশ্বজুড়ে ভক্তদের সঙ্গে আনন্দে ভেসেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেন দলকে অভিনন্দন জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় তিন মুখ শাকিব খান, শবনম বুবলী ও অপু বিশ্বাস।

নিজের ভেরিফায়েড পেজে শাকিব খান স্পেনকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘২০২৬ বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’
অন্যদিকে স্পেন দলের পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করে শবনম বুবলী লেখেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এই জয়ের যোগ্য। বিশ্বকাপ ২০২৬-এর চ্যাম্পিয়ন।’

এদিকে স্পেন দলের প্রতি ভালোবাসা প্রকাশ করে অপু বিশ্বাস সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, ‘অভিনন্দন স্পেন।’

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামে দুই দল। শুরু থেকেই স্পেন নিয়ন্ত্রিত ও পরিকল্পিত ফুটবল প্রদর্শন করে ম্যাচে আধিপত্য বিস্তার করে। তাদের সুসংগঠিত আক্রমণ ও কৌশলী খেলায় আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল বেশিরভাগ সময়ই নিষ্প্রভ ও কার্যকরহীন।