বিনোদন

অ্যাঞ্জেলিনা অধ্যায় শেষ, ইনেসের সঙ্গে থাকতে শুরু করেছেন ব্র্যাড পিট


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১১:৪৫ এএম

অ্যাঞ্জেলিনা অধ্যায় শেষ, ইনেসের সঙ্গে থাকতে শুরু করেছেন ব্র্যাড পিট
ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট অনেক আগেই পেছনে ফেলেছেন অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে অতীত সম্পর্ক। এবার তিনি পুরোপুরি নতুন অধ্যায়ে পা দিয়েছেন ইনেস দে র‍্যামনের সঙ্গে। জানা গেছে, তিন বছর ধরে সম্পর্কে থাকা এই জুটি এখন একসঙ্গে বসবাসও শুরু করেছেন।

পিপল ম্যাগাজিন-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি তারা নতুন একটি বাড়িতে উঠেছেন এবং সেখানেই একসঙ্গে থাকছেন। একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, “ব্র্যাড এখন তার সব পরিকল্পনায় ইনেসকে রাখেন। যখন তারা বাইরে না, তখন সময়টা একান্তে কাটান নিজেদের মতো করে। নতুন বাড়িটিকে তারা দুজনেই আপন করে গড়ে তুলছেন।”

jolie_brade1_Dhakaprokash.jpg

এই সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে ২০২২ সালে, তবে ২০২৪ সালের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তারা প্রথমবারের মতো একসঙ্গে লাল গালিচায় হাজির হন। চলতি বছর ব্র্যাড পিটের ফর্মুলা ওয়ান অনুপ্রাণিত সিনেমার প্রচারণাতেও দেখা গেছে ইনেসকে পাশে থাকতে।

আরেকটি সূত্র জানিয়েছে, “তারা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সুখী এবং তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ব্র্যাড সত্যিই ভালোবাসায় ডুবে আছেন এবং ভবিষ্যৎ নিয়ে ভীষণ আশাবাদী।”