বিনোদন

সেদিন রাতে আমি নোবেলের সঙ্গে ছিলাম না: সালসাবিল


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০১:৫৯ পিএম

সেদিন রাতে আমি নোবেলের সঙ্গে ছিলাম না: সালসাবিল
নোবেল ও সালসাবিল। ছবি: সংগৃহীত

গত ১৯ জুলাই মধ্যরাতে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর গুজব ছড়িয়ে পড়ে, সেদিন রাতে নোবেলের সঙ্গে ছিলেন তার প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ। তবে বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন সালসাবিল।

এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ও একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন সালসাবিল মাহমুদ। তিনি বলেন, “আমি নোবেলের সঙ্গে ছিলাম না। আমি সারারাত আমার বাসায় ঘুমাচ্ছিলাম।”

তিনি জানান, সকালে ঘুম থেকে উঠে ফোনে অনেক মেসেজ ও কল দেখতে পান। আত্মীয়-স্বজন ও বন্ধুরা উদ্বিগ্ন হয়ে জানতে চান—তিনি সত্যিই কি পুলিশের কাছে আটক হয়েছিলেন কি না। তিনি বলেন, “আমি নাকি নোবেলের সঙ্গে মদ্যপ অবস্থায় ছিলাম—এমন খবর ছড়িয়ে পড়ায় আমার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এটা আমার জন্য অত্যন্ত বিব্রতকর।”

 

Nobel Man -2-Dhaka Prokah News-21-07-2025.jpg
নোবেল ও সালসাবিল। ছবি: সংগৃহীত

ঘটনার বিষয়ে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান বলেন, “একজন গাড়িচালকের সঙ্গে গায়ক নোবেলের তর্ক-বিতর্ক হয়। এ সময় স্থানীয় পরিবেশ নষ্ট হচ্ছিল বলে আমরা তাকে থানায় নিয়ে আসি। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই ছেড়ে দেওয়া হয়।”