বিনোদন

২০২৫ সালের বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের তালিকায় হানিয়া আমির


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৪:০৯ পিএম

২০২৫ সালের বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের তালিকায় হানিয়া আমির
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ছবি: সংগৃহীত

মার্কিন ভিত্তিক ওয়েবসাইট ইন্টারনেট মুভি ডেটাবেজ আইএমডিবি ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে। তালিকার প্রথম তিনজনের একজন হিসেবে স্থান করে নিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির।

এই তালিকা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের ভিত্তিতে তৈরি হয়নি; এতে অভিনেত্রীদের প্রতিভা, জনপ্রিয়তা এবং দর্শকদের ওপর প্রভাবকেও বিবেচনায় নেয়া হয়।

তালিকার প্রথম স্থানে রয়েছেন মার্কিন অভিনেত্রী ম্যাকেনা গ্রেস, যিনি ‘The Gifted’, ‘Ghostbusters: Afterlife’ ও ‘The Handmaid’s Tale’-এ তার অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন।

 

usa actor-Dhaka Prokah News-18-08-2025.jpg
মার্কিন অভিনেত্রী ম্যাকেনা গ্রেস। ছবি: সংগৃহীত

এশিয়া মহাদেশ থেকে তালিকায় স্থান পেয়েছেন পাকিস্তানের হানিয়া আমির ছাড়াও ভারতের কৃতি স্যানন এবং চীনের দিলরাবা দিলমুরাত। বিশেষভাবে কৃতি স্যাননের এটি প্রথমবারের মতো তালিকায় স্থান পাওয়া।

 

india actor-Dhaka Prokah News-18-08-2025.jpg
ভারতীয় অভিনেত্রী কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত

তালিকায় আরও রয়েছেন মার্কিন অভিনেত্রী জুলিয়া বাটারস, দক্ষিণ কোরিয়ার ন্যান্সি ম্যাকডনি, মার্কিন অভিনেত্রী শেইলেন উডলি, অস্ট্রেলিয়ার মার্গট রবি, স্প্যানিশ অভিনেত্রী আনা ডে আরমাস এবং ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন।

 

china actor-Dhaka Prokah News-18-08-2025.jpg
চীনের জনপ্রিয় অভিনেত্রী দিলরাবা দিলমুরাত। ছবি: সংগৃহীত

হানিয়া আমিরের এই অবস্থান তার বহুমুখী প্রতিভা ও আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।