বিনোদন
আলভী, প্রিন্স মামুনকে ছেড়ে এখন রাসেলের প্রেমে অনামিকা ঐশী
সাবেক দুই প্রেমিক আলভী ও প্রিন্স মামুনকে জীবনের পেছনের অধ্যায় বানিয়ে নতুন করে প্রেমে মেতে উঠেছেন অনামিকা ঐশী। এবার তার হৃদয়ের ঠিকানায় জায়গা করে নিয়েছেন মিউজিক ভিডিওর মডেল ও অভিনেতা রাসেল খান। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন দুজনেই।
ঐশী ও রাসেলের প্রথম পরিচয় ২০২১ সালে, এক রেস্টুরেন্ট মিটিংয়ে। সেখানে শুরু হয় চেনা-জানার গল্প। এরপর ঐশী বিয়ে করেন আরেক মিউজিসিয়ানকে, তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি—গড়ায় বিচ্ছেদে। জীবনের কঠিন সময়ে পাশে দাঁড়ান রাসেল, আর সেখান থেকেই আবার নতুন করে গড়ে ওঠে সম্পর্ক।

রাসেল বলেন, "দুই মাস ধরে আমরা রিলেশনশিপে আছি। ঐশীর চোখ আর হাসি আমাকে সবচেয়ে বেশি টানে। সে অসাধারণ একজন মানুষ—ভালো কিছুর জন্য সবকিছু ত্যাগ করতে পারে। আমরা ভবিষ্যতেও একসঙ্গে থাকার পরিকল্পনা করছি। খুব শিগগিরই বিয়ের কথাও ভাবছি।”
‘তোর মন পাড়ায়’ শিরোনামের সুপারহিট মিউজিক ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা পান রাসেল খান, যার ভিউ এখন ১৬০ মিলিয়নেরও বেশি। একসময় মিউজিক ভিডিও ছেড়ে নাটকে অভিনয় শুরু করেন তিনি, কাজ করেছেন প্রায় ৫০টির বেশি নাটকে। বর্তমানে তিনি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকলেও অভিনয়ে ফেরার ইচ্ছা রয়েই গেছে।

ঐশী বলেন, “একসময় আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তখন রাসেল আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। সে আমাকে বদলে দিয়েছে। এখন আমরা পরস্পরকে ভালোভাবে জানার চেষ্টা করছি। জীবনে আর ভুল সিদ্ধান্ত নিতে চাই না। রাসেল অনেক কেয়ারিং এবং রেসপেক্টফুল একজন মানুষ।”