বিনোদন

আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহি আটক


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০১:৪৫ পিএম

আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহি আটক
টিকটকার মাহি। ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে বহুল সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে একজন পুরুষ সঙ্গীসহ আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে নগরীর পোর্ট রোড এলাকার হোটেল রোদেলা থেকে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন হোটেলে তল্লাশি চালানো হয়। এসময় হোটেল রোদেলার একটি কক্ষ থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থানরত মাহিয়া মাহি ও তার পুরুষ সঙ্গীকে পাওয়া যায়। তাদের সঙ্গে আরও একজন তরুণী ছিলেন, তাকেও আটক করা হয়েছে।

 

1-mahi-tiktoker-Dhaka Prokah News-28-08-2025.jpg
 টিকটকার মাহি। ছবি: সংগৃহীত

তবে স্বামী-স্ত্রী পরিচয় দিলেও মাহি প্রাথমিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এজন্য তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি মডেল থানায় নেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “হোটেল রোদেলা থেকে দুইজন তরুণী ও একজন যুবককে হেফাজতে আনা হয়েছে। যারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছেন, তাদের ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।”

অন্যদিকে, মাহিকে আটক করার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে মাহি ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা সাংবাদিকদের ভিডিও ধারণে বাধা দেওয়ার চেষ্টা করেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।