বিনোদন

সৃজিতের সঙ্গে অভিজ্ঞতা ছিল প্রচণ্ড খারাপ: সরল স্বীকারোক্তি বাঁধনের


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

সৃজিতের সঙ্গে অভিজ্ঞতা ছিল প্রচণ্ড খারাপ: সরল স্বীকারোক্তি বাঁধনের
সৃজিত মুখার্জি ও আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির পরিচালনায় ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-তে অভিনয়ের মাধ্যমে ওপার বাংলার দর্শকের মন জয় করেছিলেন আজমেরী হক বাঁধন। কিন্তু সেই কাজের অভিজ্ঞতা এখন যেন কেবলই তিক্ত এক স্মৃতি।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্টভাবেই জানিয়েছেন, সৃজিতের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা ছিল এক কথায় “প্রচণ্ড খারাপ”।

badhon_Dhakaprokoash.jpg

বাঁধন বলেন, “আমার সৃজিতের সঙ্গে কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতা মোটেও ভালো না। বরং অনেক খারাপ ছিল। পুরো ইউনিট থেকেই আমি বিরূপ আচরণের শিকার হয়েছিলাম।”

তবে এসময় তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনজনের প্রতি সিনেমাটোগ্রাফার, কেশবিন্যাসশিল্পী এবং অভিনেতা রাহুল বোস। “ওই সময়ে ওনারা না থাকলে হয়তো আমি ঠিকভাবে কাজটাই শেষ করতে পারতাম না। ওনারা পাশে দাঁড়িয়েছিলেন। সেই সহযোগিতা আমি কখনো ভুলব না,”— বলেন তিনি।

২০২১ সালে মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজে ‘মুসকান জুবেরি’ চরিত্রে বাঁধনের অনবদ্য অভিনয় দারুণ প্রশংসিত হয়। যদিও সিরিজটি দর্শক ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছিল, তবুও বাঁধনের পারফরম্যান্স ছিল আলোচনার কেন্দ্রে।

badhon1_Dhakaprokoash.jpg

তবে এত প্রশংসা, এত পুরস্কারের আড়ালে যে অভিজ্ঞতা ছিল চরম অস্বস্তিকর তা এতদিন পর প্রকাশ করলেন তিনি।

বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’-এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হওয়া বাঁধনের সঙ্গে কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিতের এই যৌথ কাজ ছিল দর্শকের জন্য এক বিশেষ আকর্ষণ। কিন্তু পেছনের পর্দায় যে ছিল অপূর্ণতা, অপ্রাপ্তি আর একাকীত্ব তা এতদিনে প্রকাশ্যে এলো।